রামগঞ্জে জনতা ব্যাংক চুরির সাথে জড়িত ডাকাত মান্নান অস্রসহ আটক !

রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জনতা ব্যাংক চুরির অন্যতম দুর্ধর্ষ আসামী ও চিহ্নতি ডাকাত মান্নানকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৫ এপ্রিল) বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে রামগঞ্জের করপাড়া ইউনিয়ন থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও ৩০ পিচ ইযাবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মান্নান চাটখিল উপজেলার বদলকোট গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, ডাকাত মান্নানের বিরুদ্ধে চাটখিল, লাকসাম, সোনাইমুড়ী, শাহারাস্তি, চৌদ্দগ্রাম ও অন্যান্য থানার ১৩টি মামলা রয়েছে। এছাড়াও মান্নান লাকসাম থানার অস্ত্র মামলার ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামী।
