চাটখিলে বিএনপির দুই নেতা আটক

চাটখিল(নোয়াখালী) প্রতিনিধি: গতকাল চাটখিল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক,২ নং রামরায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী ভুট্টো কে আটক করে জেল হাজতে প্রেরন করে।
স্থানীয় ও বিএনপির নেতৃবৃন্দ জানান, গতকাল ২নং রামনারায়নপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন ঘরে ইউনিয়ন যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।তার সমাধান কল্পে সিনিয়ন নেতৃবৃন্দ বৈঠকে উভয়ের মধ্যে সমঝোতা করে নেতা কর্মীরা চলে যাওয়ার সময় চাটখিল থানা পুলিশ উপস্থিত হয়ে চাটখিল উপজেলা বিএনপির দুই নেতাকে আটক করে। আটক কৃত দুই নেতাকে চাটখিল থানায় না এনে সুধারাম থানায় প্রেরণ করে।উল্লেখিত দুই নেতা ২ নং রামনারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক পদে আসীন রয়েছে।
প্রসঙ্গত কিছু দিন পূর্বে ছাত্রলীগের কর্মীরা যুবলীগের এক কর্মী জুয়েলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে।এই ব্যাপারে চাটখিল থানায় একটি অপহরণ মামলা হয়।ঐ মামলা নং-০২ (জিআর ১২৫৫) । মামলায় দুই বিএনপির নেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।এই ব্যাপারে বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও উপজেলা বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন সাথে যোগাযোগ করলে তারা ক্ষোভ প্রকাশ জানান যে চাটখিল উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষে বর্তমান ক্ষমতাশীন দল তাদের দলীয় কোন্দলের ঘটনার মামলায় আমাদের উপজেলার দুই নেতাকে মিথ্যা মামলা গ্রেফতার করায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আটক নেতাদের মুক্তি দাবী করে।
