লক্ষ্মীপুরে বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত,১

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে সিনএনজি চালক মহিউদ্দিন (৩৫) নিহত হয়।আহত হয় আরও ১ জন।

রবিবার(৯,জুলাই)ভোর ৫টার সময় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহা-সড়কের মধুপুর ভূঁইয়া ফার্ণিসার নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ইকোনো সার্ভিস (ঢাকা মেট্টো-ব-১৪৬২০৩) ও সিএনজির (লক্ষ্মীপুর-থ-১১-২৬৬৩ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। আহত হয় মাছ বিক্রেতা ভ্যান চালক নুরু মিয়া ।

নিহত মহিউদ্দিন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের পুত্র। ৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি থানা হেফাজতে রয়েছে।

 

Share this news as a Photo Card

10 July 2017

লক্ষ্মীপুরে বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত,১

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে