রামগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

রামগঞ্জ প্রতিনিধি :লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫/০৭/২০১৭ইং) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুলতানা রাজিয়া, এমপি প্রতিনিধি মিজানুর রহমান শেখ, কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জসীম উদ্দিনের ব্যবস্থাপনায় “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশী ফলের গাছ লাগাই” এ শ্লোগানকে সামনে রেখে পৌরসভা,ইউনিয়ন সহ শতাধিক চাষী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪ সহস্রাধিক নানান জাতের ফলের চারা বিতরণ করা হয়।
