চাটখিলে মৎস বিভাগের বিশেষ অভিযানে বেহাল জাল আটক

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : চাটখিল মৎস বিভাগের বিশেষ অভিযানে ১৫টি বেহাল জাল আটক করে।
গতকাল বুধবার(২৬,জুলাই) সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুন মৎস বিভাগের কর্মকর্তা আনোয়ারুন ইসলাম পাইলট কে নিয়ে উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে ১৫টি বেহাল জাল আটক করে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে পেলে।
এদিকে দুপুরে চাটখিল বাজারে অভিযান চালিয়ে মৎস আড়তে ফরমালিন পরীক্ষা করে সোহাগের মৎস দোকানে ফরমালিন যুক্ত কিছু মাছ পাওয়া যায়। এ সময় মৎস কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলট, সহকারী মো: আব্দুল হালিম সহ মৎস বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
