রায়পুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। এতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকুর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি প্রদক্ষিণ ও জেলা পরিষদ ডাক বাংলোতে আলোচনা সভা করা হয়।
সভায় রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সফিউল আযম চৌধুরী সুমন ও সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দীন চৌধুরী নয়ন।
এছাড়াও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, সেচ্ছাসেবকলীগ নেতা কৌশিক আহম্মেদ সোহেল, মামুন মেম্বার, মাহফুজুর রহমান ও মোহন হোসেন প্রমুখ।
