লক্ষ্মীপুরে গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৭,জুলাই) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহমদ।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দিন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ এর সভাপতিত্বে প্রশিক্ষণে জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক বিধান কৃঞ্চ দাস, সাবেক সাধারন সম্পাদক কনক দাস, সদর উপজেলা সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সায়েম, সাধারন সম্পাদক মোঃ নাদিম-উল-নবী পলাশ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
