চাটখিলে আ’লীগের ভোট কেন্দ্র ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার নয়াখলা ইউনিয়নের শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আ’লীগের উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক তৃনমূলের এক কর্মী সমাবেশ বুধবার (২৯,নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

আ’লীগ নেতা জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদন জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন। এ ছাড়া বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, আ’লীগ নেতা খন্দকার দুলাল, বিল্লাল চৌধুরী, জাকির হোসেন বাবলু, মঞ্জুর মেম্ভার, সাবেক বিডিআর সদস্য ইসমাইল হোসেন, আবুল কাশেম প্রমুখ।