লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় নারী-শিশুসহ আহত-২

লক্ষ্মীপুর প্রতনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গা খাঁ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মাণাধীন টয়লেট ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় নুর নাহার (৩০) ও চার বছরের শিশু মো. জাবেদকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার(২৯,নভেম্বর) সকালে উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ কাছিত বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবার।

আহত ওই নারীর স্বামী মো. জহিরুল ইসলাম জানায়, ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ৫শতাংশ সম্পত্তির অন্ধরে পৌনে ১শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে আসছি। গত দুই বছর পূর্বে এ সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা এর সমাধান করেন। কিছু দিন পূর্বে আমার ভোগ দখলীয় সম্পত্তিতে একটি টয়লেট নির্মাণ করি। সকালে স্ত্রী নুর নাহার টয়লেটে গেলে একই বাড়ীর হাসমত উল্যাহ ছেলে বেলাল (৪০) ও মমিন উল্যাহ ছেলে আবু তাহের (৫৫) আমার নির্মাণাধীন টয়লেট ভাংচুর করে। এসময় আমার স্ত্রী ও শিশু সন্তানকে পিটিয়ে আতহ করে। এছাড়াও আমার বসতঘরের সামনে থাকা মটরসাইকেলটি ভাংচুর করে।