রামগঞ্জে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাও সড়কের প্রভিটা পার্ক সংলগ্ন মোড়ে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার(৩০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুর রহিম মোটরসাইকেল যোগে রামগঞ্জ থেকে যাওয়ার পথে মাঝিরগাও প্রভিটা পার্ক সংলগ্ন মোড়ে অপরদিক থেকে আশা একটি দূতগামী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটারসাইল আরহী আব্দুর রহিম মারাত্নক আহত হয়।এ সময় স্থানীয় লোক আহতকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত আব্দুল রহিম দাসপাড়া গ্রামের আলার বাড়ির কালু মিয়ার ছেলে এবং বেড়ি বাজারের ব্যাবসায়ী।
বর্তমানে ট্রলির মালিক জাহাঙ্গীর মামলা ছাড়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।ট্রলি ড্রাইভার ছিলেন লামচর গ্রামেন ফরহাদ। সে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
রামগঞ্জ থানা এস আই পংকজ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রেকর্ড করে।
