লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার(৩১ ডিসেম্বর)  সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করে সদর উপজেলা ছাত্রলীগ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ হীরা, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ান, যুগ্ম আহ্বায়ক করিমুল হক কনক ক্বারী প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় সামনে থেকে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় সাহাকে আটক করা হয়। বর্তমানে সে লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্ধী রয়েছেন।