লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুন:রায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়। এরপর বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল বাসেত-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন জেলা, কমিনিউনিটি পুলিশের সাধারাণ সম্পাদক জাকির হোসন ভুঁঞা আজাদ প্রমুখ।এছাড়াও জেলার প্রায় দুই শতাধিক খামারী ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
