চাটখিল পৌর শহরের বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

চাটখিল প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল পৌর শহরের হাজীর বিল্ডিং এর একটি বাসা থকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুর ১২টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে বাসায় ঢুকে তার লাশ উদ্ধা করে।
উদ্ধার হওয়া গৃহবধুর নাম ফাতেমা আক্তার রীমা (২১)। সে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের মৃত বদিউজ্জামান এর মেয়ে। গত ২ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে উপজেলার মমিনপুর গ্রামের রাজুর সাথে তার বিয়ে হয়। প্রথমে রীমার পরিবার তা মেনে না নিলেও পরবর্তীতে দু’পরিবার তা মেনে নেয়। রাজু তার বাবা, মা, স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকে। গতকাল সকাল ১১ টার দিকে পাশের বাসার লোকজন জানালা দিয়ে দেখে রীমার লাশ সিলিং প্যানের সাথে ঝুলতেছে। এ সময় রীমার শাশুড়ী, জা, শশুর ও স্বামী সবাই বাসার বাহিরে ছিল। ওই সময় তার শাশুড়ী বাড়ীর ছাদে কাজে ব্যস্ত ছিল। পুলিশের ধারনা রীমা আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।
