চাটখিলে অভিবাসনে সুশাসন নিশ্চিত করন ও বিদেশ ফেরতের পুনরেকত্রীকরন শীর্ষক সেমিনার

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় অভিবাসনে সু-শাসন নিশ্চিত করন ও বিদেশ ফেরতের পুনরেকত্রীকরনে শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৩ জানুয়ারী)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসান, ডাঃ আনোয়ারুল ইসলাম মঞ্জু, ডাঃ শহিদুল আহমেদ নয়ন, সাংবাদিক মোঃ আবু তৈয়ব, মিজানুর রহমান বাবর, ব্যাক কর্মকর্তা ফরহাদ আল করিম, মোঃ সাকায়েত হোসেন, জান্নাতুল ফেরদাউস রুপা, ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা প্রমুখ। সভায় বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য জেনে যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বিদেশ গামীরা যাতে প্রতারিত না হয় সে বিষয়ে সচেতন হতে সবার সহযোগিতা কামনা করা হয়।