চাটখিলে বে-সরকারী শিক্ষকদের ধর্মঘট, ক্লাস বর্জন

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সকল বে-সরকারী মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষক ধর্মঘট শুরু হয়েছে।

মঙ্গলবার(২৩ জানুয়ারী) পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, সোমপাড়া কলেজ, শাহপুর উচ্চ বিদ্যালয়, কামালপুর মোঃ হাসেম উচ্চ বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানে এ ধর্মঘট পালিত হয়েছে। শিক্ষকরা জানান, এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে তারা আন্দোলন শুরু করেছে।