লক্ষ্মীপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে গণ সংর্বধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযাদ্ধা জনাব এ কে এম শাহজাহান কামালকে গণ সংর্বধনা দেওয়া হয়।
বুধবার(২৪ জানুয়ারী)বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে গণ সংর্বধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর সকল অলক্ষ্মী দূর করে লক্ষ্মীপুরকে একটি আধুনিক মডেল জেলায়রুপান্তরিত করা হবে। আগামী নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসন থেকে আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচন করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে।
তিনি আরো বলেন, লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর ঘাট থেকে লক্ষ্মীপুর টু ঢাকা সদরঘাট লঞ্চ সার্ভিস চালু করা হবে এবং লক্ষ্মীপুর মেঘনা উপকূলে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র এম এ তাহের, মোঃ নোমান এমপি, আব্দুল্যা আল-মামুন এমপি, লায়ন এম এ আউয়াল এমপি, আওয়ামীলীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশিদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নেছা লাইলি, সাবেক লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এম. আলাউদ্দিন প্রমুখ।এ ছাড় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী। ।
