লক্ষ্মীপুর সরকারি কলেজে বর্ণিল আয়োজনে বেসামরিক বিমান পরিবহণ ওপর্যটন মন্ত্রী ও নবীন শিক্ষার্থীদের বরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি কলেজে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপিকে বরণ করা হয়েছে। একই সময় প্রতিষ্ঠানটির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
বৃহস্প্রতিবার(২৫ জানুয়ারী)কলেজ কর্তৃপক্ষ বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
বেলা ১২টার দিকে কলেজের মূল ফটক থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত শিক্ষার্থীরা মন্ত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায় । সেখানে গার্ড অব অনার প্রদর্শন করে কলেজ শাখা বিএনসিসি সদস্যরা।
এরপর লাল গালিচার উপর দিয়ে পায়ে হেটে মঞ্চে পৌঁছান মন্ত্রী। সেখানে কলেজ কর্তৃপক্ষ, জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রী শাহজাহান কামালকে সংবর্ধনা দেয়।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সহ প্রমুখ।
