চাটখিল পৌরসভায় ৩ দিনের পূর্ন দিবস কর্মবিরতি শুরু

চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা পেনশনসহ বেতন ভাতাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে ৩ দিনের পূর্ন দিবস কর্ম বিরতি শুরু করেছে।
রোববার(২৮ জানুয়ারী) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে।
এ উপলক্ষে কার্য্যালয়ের সামনের সমাবেশে উপস্থিত ছিলেন পৌর সচিব আলতাফ হোসেন, কর আদায়কারী গিয়াস উদ্দিন ভূইয়া, সহঃ কর আদায়কারী দুলাল হোসেন, হিসাব রক্ষক আবদুল মোতালেব, স্যানিটারী ইসপেক্টর আবদুল মোতালেব ভূইয়া, কর নির্ধারক হারুনুর রশিদ, বাজার পরিদর্শক ফয়েজ আহমেদসহ সকল কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌর কর্মকর্তা–কর্মচারীদের কর্ম বিরতিতে দূর্ভোগে পড়েছে পৌর নাগরিকেরা।
