প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহন করলেন,সৈয়দ মাহমুদ হোসেন

নোয়া সংবাদ ডেস্ক :

সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহন করলেন।

শনিবার(৩ ফেব্রুয়ারী,২০১৮)সন্ধ্যায় বঙ্গভবনে সৈয়দ মাহমুদ হোসেনকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আজ থেকে তিনি দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করলেন।

দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এ আদেশ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সূত্র:বাসস