লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা !

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ফয়েজুল আজিম শিশির নামের এক সাংবাদিকের উপর হামলা করেছে মুখোশ পড়া একদল সন্ত্রাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
রবিবার(৪ ফেব্রুয়ারী,২০১৮) রাত সাড়ে ১১টা লক্ষ্মীপুর লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি সদর উপজেলার দক্ষিন মজুপুর সদর আলি ভূঁইয়া বাড়ির এ কে এম সামসুদ্দিন আহম্মেদের ছেলে এবং জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
চিকিৎসাধিন সাংবাদিক ফয়েজুল আজিম শিশির ও পরিবারের লোকজন জানান, রাতে আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে জকসিন-জুগির হাট সড়কের আটিয়া তলি এলাকার মুখে মাপলার পেচানো একদল সন্ত্রাসী তার উপর হামলা চলায়। এসময় সন্ত্রাসীরা তাকে টেনে হেচড়ে পাশের জাহাঙ্গিরের পরিতেক্ত্য ব্রিক ফিল্ডে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় সাথে থাকা একটি মোবাইল, নগদ দেড় হাজার টাকা, একটি টর্চ লাইট, পরিচয়পত্র ও ক্যামেরা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা সাংবাদিককে পরিত্যক্ত স্থানে পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মুখোশ পড়ে এভাবে সাংবাদিকের উপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরের কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোবের সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় লক্ষ্মীপুর জেলাধিন সাংবাদিকদের সকল সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান তারা।
