লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে হত-দরিদ্র গৃহহীন ভ্যান চালকের বসত ঘর নির্মাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় প্রবাসী যুবলীগের অর্থায়নে মো. মাসুদ নামের এক হতদরিদ্র গৃহহীন ভ্যান চালককে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।
সোমবার(৫ ফেব্রুয়ারী,২০১৮) বিকেল ৫টা চররমনী মোহন এলাকায় নতুন ঘরটি উদ্ধোধন করেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
তাঁর সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান টিটু চৌধুরী, যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভলু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা যুবলীগের সভাপতি সালাহ্ উদ্দিন টিপু রিক্সা শ্রমিকের হাতে ঘরের চাবি তুলে দিয়ে বলেন, আর্তমানবতার সেবায় প্রবাসী যুবলীগের অর্থায়ানে একজন গৃহহীন ভ্যান চালককে নতুন ঘর উপহার দিতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও যুবলীগ মানুষের কল্যাণে কাজ করে যাবে।
