চাটখিলে শিক্ষকদের সংবর্ধনা

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়ানী টবগা ক্লাষ্টারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাজের গতি বাড়ানোর জন্য প্রাক প্রাথমিক শিক্ষকদের ও ২০১৭ সনে কম নৈমিত্তিক ছুটি ভোগ কারী শিক্ষকদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার( ১০ ফেব্রুয়ারী,২০১৮)সকালে চাটখিল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন যুগান্তর পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মোঃ আবু তৈয়ব।

সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ঊষা রানী মজুমদার, তাকদির হোসেন, মোঃ সাইফ উদ্দিন প্রমুখ। শিক্ষা কর্মকর্তা জিহাদ হোসেন জানান, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে শিক্ষকদেরকে পাঠ দানে আগ্রহী করার জন্যই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।