লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা, আটক ৭

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধনে পুলিশ বাধা দেয়।এ সময় ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সোমবার(১২ ফেব্রুয়ারী,২০১৮) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রের ঘোষিত কর্মসুচি পালন করার জন্য নেতাকর্মীরা জড়ো হয়। এসময় মানববন্ধন শুরুর প্রস্তুতিকালে পুলিশ তাদের ধাওয়া করে ৭ নেতাকর্মীকে আটক করে।
কেন্দ্রীয় বিএনপির সহ–সমাজকল্যান সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সময় পুলিশ ধাওয়া করে ৭ নেতাকর্মীকে আটক করে।তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দেয়ার দাবি জানান । যতদিন পর্যন্ত দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেয়া হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মানববন্ধনের প্রস্তুতি কালে ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
