চাটখিলে চোরের বিরুদ্ধে অভিযোগ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা !

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় চোরের পিটুনিতে আবদুল মতিন (৭০) নামের এক বৃদ্ধ’র মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার(১২ ফেব্রুয়ারী,২০১৮)রাতে মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত  মতিনের ভাতিজা লোকমান হোসেন জানান,সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার সময়ে তার চাচি মমতাজ বেগম(আবদুল মতিনের স্ত্রী) প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে দেখেন তাদের পাশের বাড়ী আমিন উদ্দীন বেপারী বাড়ীর আবুল বাসার এর বড়  ছেলে এমরান হোসেন (৩০) চুররি উদ্দেশ্যে তাদের বাথরুমের মটর খুলছে।তা দেথে তিনি চিৎকার দিলে তখন তার চাচা আবদুল মতিন ঘর  থেকে বের হয়ে আসলে এমরান দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় বিচার চেয়ে  আবদুল মতিন স্থানীয় ইউপি মেম্বারকে বিষয়টি অবহিত করেন।এতে এমরান ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) সকালে তার চাচাতো ভাই রুবেলকে নিয়ে পরানপুর মাদরাসা মার্কেটে বৃদ্ধ আবদুল মতিনের ওপর অর্তকির্ত ভাবে হামলা চালিয়ে তাকে মারধর করলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে।পরে তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়,কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশংকাজনক দেখে তাকে নোয়াখালীতে প্রেরন করে।মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় নোয়াখালি প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।