লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারক লিপি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।
রোববার(১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু’র নেতৃত্বে এ স্মারক লিপি দেওয়া হয়।
এসময় স্মারক লিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ–সভাপতি সায়দুর রহমান ছুট্টু, সাংগঠনিক সম্পাদক এড. হাছিবুর রহমান হাছিব, যুগ্ম সাধারণ সম্পাদক এড. হারুুনুর রশিদ বেপারী, আইনজীবি বারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, এড. সোহেল মাহমুদ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর থানা বিএনপির আহবায়ক সোহেল চেয়ারম্যান, পৌর বিএনপির সহ সভাপতি অধ্যাপক নাছির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী, সদর থানা যুবদলের সভাপতি কিরন পাটোয়ারী, সদর থানা (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মালেক মেম্বার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বুলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসান সোহেল, জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক গাজি সবুজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকবর প্রমুখ।
