চাটখিলে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফ এর বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার(১মার্চ,২০১৮)সকালে চাটখিল পৌর শহরে এই প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করা হয়।

স্থানীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য রাখেন চাটাখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, ভিপি মিজানুর রহমান, সাইদুল ইসলাম গাজী প্রমুখ। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারী ইয়াছিন হাজির বাজার সংলগ্ন একটি বাসা থেকে এক কিশোরী (১৬) তুলে নেয়ে ধর্ষনের ঘটনা ঘটানো হয়। ওই ঘটনায় যুবলীগ নেতা শরীফকে প্রধান আসামী করে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করে। পরবর্তীতে ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি। অবরোধকারীরা যুবলীগ নেতা শরীফকে জড়িয়ে মিথ্যা ধর্ষনের মামলার ইন্দনদাতাদের বিচারের দাবী জানান।