চাটখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন


চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় ২০১৭ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত হয়।
শনিবার(৩,মার্চ,২০১৮)মোহাম্মদ পুর ইউনিয়নের কাঁকড়াপাড়া যুব সংঘ ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠিত হয়।
কাঁকড়াপাড়া যুব সংঘ ও সমাজ কল্যান পরিষদের সম্মানিত সদস্য আসিফ হোসেন শুভ’র সভাপতিত্বে ও সভাপতি নুর হোসেন তৌহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক ইন্জিনিয়ার আলহাজ্ব নুরুল কবির,বিশেষ অতিথি এনবয় গ্রুপের পরিচালক মাশরুর হোসেন লিটন,চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নুর কবির পলাশ,ইউপি সদস্য জাফর ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুল হালিম বিএসসি,তাজুল ইসলাম ও মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেনীর ৭৫ জন জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন।
