লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বি এন পির মানব বন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব বন্ধন ও অবস্থান কার্মসূচি পালন করে জেলা বি এন পি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার(৬মার্চ,২০১৮)সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এবং বি এন পির লক্ষ্মীপুর দলীয় কার্যালয়ের সামনে পৃথক পৃথক মানব বন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে।
বেগম জিয়ার নির্শতে মুক্তির দাবীতে মানব বন্ধন ১০ টায় শুরু করে ৩০মিনিট পযর্ন্ত মানব বন্ধন ও অবস্থান কার্মসূচী পালন করা হয়েছে। বি এন পি নেতারা বক্তৃতা কালে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা পরিহার করে নিশর্তে মুক্তি দিতে হবে। তবে লক্ষ্মীপুরে বি এন পির পৃথক পৃথক কর্মসূচীর জন্য কর্মীদের মাঝে ধীদাদন্দ্বের আসঙ্কা রয়েছে।
জেলা বি এন পির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া অনুসারীরা দলীয় কার্যালয়ের সামনে এবং সাধারন সম্পাদক সাহাব উদ্দিন সাবু অনুসারীরা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন পালন করে।
