লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসুচি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিসার দাবীতে  জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ কর্মসুচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার(৫ জুলাই,১৮) সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, যুবদল নেতা
খালেদ মোহাম্মদ আলী কিরন ও সৌরভ হোসেন ভূলু প্রমুখ। পরে সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় মিছিলটি প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ বাধা দেয়। জেলা-উপজেলা বিএনপি-যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।