লক্ষ্মীপুরে বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাল্যবিবাহ নিরোধ দিবস–২০১৮ উপলক্ষে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন নারী সংগঠন।
মঙ্গলবার (অক্টোবর০৯, ২০১৮) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
মানববন্ধন কর্মসূচিতে বাল্য বিবাহ নিরোধ এর উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাহজাহান আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, পৌর মহিলা সমাজ উন্নয়ন সমিতির সভানেত্রী মমতাজ বেগম, সামাজিক নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুমা আক্তার, উত্তর টুমচর শাপলা কুড়ি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী হাজরা বেগম, মুক্তি মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সুলতানা আক্তার লাখি প্রমূখ।
এসময় সরকারী–বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা– কর্মচারী, জেলার নারী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন উপস্থিত ছিলেন।
