লক্ষ্মীপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

সংবাদদাতাঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন রহিমপুর গ্রাম থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামালকে পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার (২১.১০.১৮) ভোর ছয়টার সময় চন্দ্রগঞ্জ থানার ওসির নির্দেশে দাসের হাট ফাঁড়ি ইনচার্জ মোঃ মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

জামাল রহিমপুর গ্রামের মৃত. মমিন উল্যার ছেলে। সে গত শুক্রবার (১৯.১০.১৮) দুপুর বেলায় একই গ্রামের ১ম শ্রেনীতে পড়ুয়া ৬ বছর বয়সী টুম্পা (চদ্মনাম) কে রাস্তার পাশে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশ থেকে পথচারীরা এগিয়ে এলে লম্পট জামাল পালিয়ে যায়।

আসামীকে দ্রুত গ্রেফতার করায় জেলা মানবাধিকার ফোরামের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। ফোরামের  পক্ষে ফাঁড়ি ইনচার্জকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, কিছু মানুষ রূপী জানোয়ারের হাত থেকে শিশু বাচ্ছারাও রেহাই পাচ্ছে না। এদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা গেলে ধর্ষনের মত ঘটনা ঘটবে না।