চাটখিলে তরিকত ফেডারেশনের উদ্যোগে ওলামা সমাবেশ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় তরিকত ফেডারেশনের উদ্যোগে এক ওলামা মাশায়েক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার(২৭.১০.১৮) সকালে চাটখিল দলিল লেখক হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান কাওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন, হাজী আবদুল মোতালেব, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, মাওলানা নুর রহমান, আনা মিয়া, মিজানুর রহমান শেখ প্রমুখ। সভায় চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার দরবার শরীফের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
