দোকান পুড়ে নিঃস্ব হয়ে দু’চোখে অন্ধকার দেখছে চাটখিলের ঋণগ্রস্ত তাজুল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

২০১১ সালে ঋনের টাকায় পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। কিন্তু কপাল মন্দ, আড়াই বছরের মাথায়ই দেশে
ফিরে আসতে হলো আপন দেশে। পরে আবার ধার-দেনা করে ওমান গেলেন ভাগ্যকে ফেরানোর জন্য কিন্তু এবারো বিধি বাম! মাত্র ৭ দিনের মাথায় খালি হাতে ফিরতে হলো জন্মভুমিতে।

বলছিলাম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের ৩৫ বছরের যুবক তাজুল ইসলামের কথা।বিদেশে ব্যার্থ হয়ে দেশে এসে নুতন করে ফের ব্যাংক লোন নিয়ে স্থানীয় জনতা বাজারে কনফেকশনারী দোকানের মাধ্যমে ব্যবসা শুরু করেন তাজুল।কয়েক মাসে বেশ ভালোই জমে ওঠে দোকান। প্রতিদিন কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হাড়-ভাঙ্গা পরিশ্রমে নুতন করে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। কিন্তু আবারো দুঃর্ঘটনা।

গত ১৯ নভেম্বর শেষ রাতে আগুনে পুঁড়ে সম্পূর্ন ছাই হয়ে যায় তার কনফেকশনারী দোকানটি।এ অগ্নিকান্ডে একটি ফ্রিজ, আইপিএস সহ তাজুলের প্রায় ৪লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয়রা ধারনা করছে।তাজুল ইসলাম কান্না জড়িত কন্ঠে এই প্রতিবেদককে বলেছেন, আমি জানিনা কিভাবে এই আগুন লাগলো আর আমি কিভাবে এতগুলো ঋনের টাকা শৌধ করবো আর আমার সংসার চালাবো?
তাজুল জানেনা সে আবার কিভাবে ঘুরে দাঁড়াবে। সে এখন দু’চোখে শুধু অন্ধকারই দেখছে।