চাটখিলে সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চাটখিল বাজারের ব্যবসায়ী সিরাজ উল্যা জসীম (৬০) ও তার স্ত্রী জেসমিন আক্তার (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।
মঙ্গলবার( ২০ নভেম্বর,১৮) রাতে চাটখিল সোনাইমুড়ি সড়কের চাটখিল বাজারের পূর্বে কুটুম ঘর কমিউনিটি সেন্টারের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়,তারা স্বামী স্ত্রী দুজন সি এন জি যোগে সোনাইমূড়ীর বাহারকোট থেকে চাটখিল আসার পথে চাটখিল বাজারের পূর্ব পাশে কুটুম ঘরের সামনে সি এন জি টি রাস্তার উপর রাখা ইটের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক টি আটক করা সম্ভব হয় নি।
