চলতি বাজেটে কমলনগর নদী ভাঙন রোধে বরাদ্দের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য চলতি ২০১৯-২০ অর্থ বৎসরের বাজেটে  বরাদ্দের দাবীতে মানববন্ধন করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন,২০১৯) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কমলনগর উপজেলার হাজীর হাট বাজারে ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়।
কমলনগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবুল কাশেম আমিনীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ওমর ফারুক, হুসাইল আহমদ, মাইনুদ্দীন, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান ও জয়েন্ট সেক্রেটারী মুফতি শরীফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে কমলনগর মেঘনার ভাঙন শুরু হয়। এরপর থেকে ভাঙনে হারিয়ে গেছে বিস্তির্ণ জনপদ সহ হাজার হাজার কোটি টাকার স্থাপনা। ভাঙনে সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। কমলনগর উপজেলাকে ভাঙন থেকে রক্ষা করতে নদীর তীরে বাঁধ অত্যন্ত জরুরী। চলতি বাজেটে বরাদ্দ দিয়ে নদী তীর রক্ষা বাঁধের কার্যক্রম চালু করা হোক।