শেখ হাসিনার নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে জাতি:মায়া

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের এই সংকটকালে সাহসী বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে বলে মন্তব্য করেন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
১৬মে শনিবার সকালে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় ঢাকা থেকে সরাসরি ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন বিশ্বের প্রায় সব দেশেই জরুরি অবস্থা চলছে। এর মধ্যেও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। এ দুঃসময়ে দুস্থ ও অসহায় মানুষজনের ত্রাণ নিয়ে কেউ যেন নয়-ছয় না করে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাবেক মন্ত্রী মায়া চৌধুরী এ সময় দলীয় নেতাকর্মীদের শুভকামনা জানান। তিনি দলীয় নেতাকর্মীদের নিষ্ঠার সাথে ত্রাণ বিতরণী কার্যক্রম চালিয়ে যাবার আহ্বান জানান।
উল্লেখ, সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পক্ষ থেকে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ত্রাণমন্ত্রীর নাতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহির সার্বিক ব্যবস্থাপনা চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) উপজেলায় সকল ইউনিয়ন এবং ২টি পৌরসভার ১০ হাজার অসহায়, কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণের দ্বিতীয় ধাপের কার্যক্রম চলছে। প্রথম ধাপে ৫ সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
