হাটহাজারী বড় মাদ্রাসার মহা পরিচালক(ভারপ্রাপ্ত) হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।

দেশের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র ” আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম  মঈনুল ইসলাম” হাটহাজারী  বড় মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম নির্বাচিত হয়েছেন ফটিকছড়ির কৃতি সন্তান,প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লাম্মা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী( হাফিজাহুল্লাহ)।

বর্তমান মহা পরিচালক আল্লামা শাহছুফি আহমদ শফি(হাফিজাহুল্লাহ) অসুস্থতার কারনে দায়িত্ব পালনে অনেক অপারগ।তাই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ভারপ্রাপ্ত হিসাবে এই দায়িত্ব দেয়া  হয়।