পবিত্র ঈদুল ফিতরের দিনেও ফটিকছড়িতে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

আতিক নজরুল,ফটিকছ,(চট্টগ্রাম)প্রতিনিধি।।    

ফটিকছড়ি খিরাম ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জব্বার (৪২) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

জানা যায় ঈদের নামাজ পরে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় মোঃ জব্বার (৪২)।সে খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

গতকাল ২৫ মে সোমবার ঈদের দিন আনুমানিক সকাল ১০ টার দিকে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের চৌমুহনী বাজারে এই ঘটনা ঘটে।

বিগত খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বিবেদমান দুই পক্ষের অন্তর্দ্বন্ধের জেরে এই হত্যাকান্ড বলে ধারণা করছে সাধারণ এলাকাবাসী।

ঘটনাস্থলে উপস্তিহ হয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন,”মেম্বার জব্বার ঈদের নামাজ পরে বাড়ি ফিরার পথে চৌমুহনী বাজারে তাকে একদল সন্ত্রাসীরা আক্রমণ করে,পরে গুলিবিদ্ধ অবস্থায় নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে”আমরা প্রাথমিক তদন্তে আরো জানতে পারি নিহত জব্বার খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধীপক্ষ ছিল।সেই বিরোধ থেকে খুনের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।তারা উভয় পক্ষ আওয়ামী রাজনীতির সাথে জড়িত”

প্রত্যক্ষদর্শীরা জানায়,রোববার রাতে খিরাম বাজারে চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ও গুলাগুলির গটনা ঘটে।এর জেরে সোমবার সকালে মেম্বার জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে।একপর্যায়ে সন্ত্রাসীরা মেম্বার জব্বারকে গুলি করে পালিয়ে যায়।

এই ঘটনায় খিরাম এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে,এলাকায় থমথমে পরিস্তিতি বিরাজ করতেছে।