শ্যামনগর খুব দ্রুত সময়ে সব ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত হবে -জেলা প্রশাসক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় আম্পানে প্রভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত  সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন অঞ্চল ও ভাঙ্গন কবলিত ভেড়ি বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। 

মঙ্গলবার (২৬ মে) সকালে শ্যামনগর উপজেলার দাতনেখালি ক্ষতিগ্রস্থ ভেড়িবাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ভেড়ি বাঁধ মেরামতে কাজ করা সেচ্ছাসেবী শ্রমিকদের কাজে উৎসাহ প্রদান করেন।

পরিদর্শন কালে সাংবাদিকদের সাথেও কথা বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন,যে বরাদ্দ দুর্যোগ  মন্ত্রণালয় থেকে দিয়েছে সেখান থেকে এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তারা বাঁধ মেরামতে যে সহযোগিতা লাগবে, জিও ব্যাগ,বাঁশসহ সবকিছু সরবরাহ করবে।

এখানে স্থানীয়রা যারা আছে,জনপ্রতিনিধিরা যারা আছে,যারা সেচ্ছাসেবী এগিয়ে এসেছেন তারা সবাই মিলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজটি করবে।

বাঁধ মেরামতের কাজ ভালোভাবেই চলছে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন,আমি বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের কাজ শেষ হবে।

সাতক্ষীরা জেলার প্রতিটি পয়েন্টে একুই সাথে আশাশুনিতেও কাজ চলছে এসব পয়েন্টে আমি পিআইসি কমিটি গঠন করে দিয়েছি। সে পিআইসি কমিটি এদেরকে দেখবে বা তদারকি করবে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কি পরিমাণ খরচ বা বরাদ্দের প্রয়োজন,একুই সাথে কিভাবে কাজটি সম্পূর্ণ হবে তার প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে এই কমিটি বলেও জানান জেলা প্রশাসক।