ফেনীতে কৃষক সেজে ধর্ষণ মামলার আসামী ধরলো পুলিশ

ফেনী সংবাদদাতা।।

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অভিনব কায়দায় কৃষক সেজে জহিরুল ইসলাম জিয়া (২১) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৮ মে) দুপুরে তাকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের উপকূলীয় এলাকার চরাঞ্চল থেকে গ্রেফতার করা হয়

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গত ২৭ মে বুধবার একই এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন আসামী জহিরুল ইসলাম। ওই তরুণী বাদী হয়ে জহিরুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। তাকে গ্রেফতার করতে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শহিদুল ইসলাম এএসআই মোঃ নুর আল আহসান অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি লুঙ্গি, গামছা গেঞ্জি পরে কৃষক সেজে চরাঞ্চলে অবস্থান করে জহিরুলকে গ্রেফতার করেন

ওসি সাজেদুল আরো জানান, ওই তরুনীর শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার জহিরুল স্থানীয় চরদরবেশ ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ানের ছেলে