লালমনিরহাট সদর থানা প্রবেশদ্বারে জীবানুনাশক টানেল স্থাপন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সদর থানা প্রবেশদ্বারে করোনা মোকাবেলায় জীবানুনাশক টানেল স্থাপন।থানায় সেবা প্রত্যাশীদের দ্বারা যাতে করোনা সংক্রামিত হতে না পারে এজন্য টানেল স্থাপন করা হলো।
মঙ্গলবার( ২৭মে) দুপুরে লালমনিরহাট সদর থানা প্রবেশ পথে জীবানুনাষশক টানেল স্থাপনের শুভ উদ্বোধন করেন,লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম)।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)শফিকুল ইসলাম,লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম,লালমনিরহাট জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ব্যাবসায়ী নেতা মোকছেদুর রহমান,সম্মিলিত ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক নুর ইসলাম,লালমনিরহাট সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) শহিদুল ইসলাম,ও ইন্সপেক্টর (তদন্ত)এরশাদুল আলম।
করোনা দূর্যোগ মোকাবেলায় বীরত্বপূর্ন্য অবদান রাখতে গিয়ে, পুলিশ বাহিনীর সদস্যরা সামনের সাঁড়িতে কাজ করছে।এতে ১৪জন পুলিশ সদস্য ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূ বরন করেছেন, সেই সাথে চারহাজার ৫৩জন পুলিশ সদস্য ইতিমধ্যে করোনায় সংক্রামিত হয়েছেন। সেবা নিতে আসা কারো দ্বারা থানায় কর্মরত পুলিশ সদস্য যাতে করোনায় সংক্রামিত হতে না পারে,আবার কোন পুলিশ সদস্য বাহির থেকে সংক্রামিত হয়ে কর্মস্থলের কাউকে সংক্রামিত করতে না পারে,এ কারনে এই সুরক্ষার ব্যাবস্থা।
পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন গত ২০মে আদিতমারি থানায় এই টানেল স্থাপন করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে জেলার সকল থানায় এই জীবানুনাশক টানেল স্থাপন করবো।
