হেরে যাক মহামারী, জিতে যাক মানবতা

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগে প্রথম করোনা বিজয়ী ব্যক্তি থেকে প্লাজমা সংগ্রহ।

প্লাজমা দান করেছেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪৪ বছর বয়সী করোনা জয়ী জনাব মিয়া মোহাম্মদ তারেক।

উক্ত প্লাজমা করোনা আক্রান্ত চট্রগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সমীরুল ইসলামকে দেওয়া হয়েছে।

এভাবেই করোনা আক্রান্ত মুমূর্ষের কল্যাণে এগিয়ে আসুক করোনা জয়ীরা।