রাউজনের সাংসদ এর ভাইয়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি। 

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

তিনি ফজলে রাব্বি চৌধুরী এর রাজনৈতিক ও সমাজসেবামূলক কাজের প্রশংসা করে তার আত্নার মাগফিরাত কমনা করেন।

আজ জুম্মা নামাজের পর নিজ এলাকায় জায়নাযার নামাজ অনুষ্টিত হবে।