দেশের রেড জোনগুলোতে আসছে কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক।।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে দেশকে রেড, ইয়েলো গ্রিন এই তিন জোনে ভাগ করে বিষয়ে কর্মপন্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামীকাল রবিবার (০ জুন) থেকে পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা ভাইরাস সংক্রমণের ক্রম অবনতির মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত জুন সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টরা সভায় বসেন। মিটিং শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভয়াবহতা মোকাবেলায় দেশকে তিনটি জোনে ভাগ করা হবে। রেড, গ্রিন ইয়োলো।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়েলো একেবারে কম আক্রান্ত বা মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও

বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) করোনা সংক্রান্ত মিডিয়া সেলের আহ্বায়ক মোঃ. হাবিবুর রহমান খান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকা রেড, ইয়েলো গ্রিন জোনে ভাগ করার জন্য অ্যাপ করা হয়েছে।