বাংলাদেশে এখনও করোনার বিস্ফোরণ ঘটেনি,তবে যে কোন সময় বিস্ফোরণ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক।।

জনসংখ্যার ঘনত্ব বেশি থাকার পরও বাংলাদেশে এখনও করোনা ভাইরাসের বিস্ফোরণ ঘটেনি,তবে যে কোন সময় বিস্ফোরণ হতে পারে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার (০৬ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি বলা হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, তিন সপ্তাহ পর দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। তবে ভাইরাসটির বিস্ফোরণ ঘটেনি।

সংবাদ সম্মেলনে মাইক রায়ান আরও বলেন, দক্ষিণ এশিয়ায় শুধু ভারতই নয় বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশেও জনসংখ্যার ঘনত্ব অনেক। সেখানে করোনার বিস্ফোরণ ঘটেনি। তবে যে কোন সময় বিস্ফোরণ হতে পারে।