রাউজানে ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ এর মাস্ক বিতরণ কার্যক্রম প্রস্তুতি

জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী এর জনসেবা ভিত্তিক কাজের ধারাবাহিকতায় এইবার রাউজানে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তার পৃষ্টপোষকতায় এবং তার নিজের সংগঠন সেন্ট্রাল বয়েস অফ রাউজান।এই সংগঠনের সবাই দিন-রাত পরিশ্রম করে হাজার হাজার মাস্ক প্রস্তত করতেছে এবং সম্পূর্ণ হলেই তারা মাস্ক বিতরণে নামবে।
তারা বলেন,বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি জনাব ফারাজ করিম চৌধুরীর তৃতীয় প্রজেক্ট (সিডিসি) কে অনুসরণ করে নিজেদের তৈরিকৃত কাপড়ের ৩ টি স্তর বিশিষ্ট মাস্ক বানানোর কার্যক্রম করোনা ঝুঁকিকে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
রাতেও চলছে মাস্ক তৈরির কার্যক্রম। খুব অল্প সময়ে সাধারণ মানুষের মাঝে এসব বিতরণ করা হবে।
