কিউবায় করোনা নিয়ন্ত্রণে, ঘোষণা দিলেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল

অনলাইন ডেস্ক।।
কিউবায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দেশটিতে টানা আট দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় তিনি এ ঘোষণা দেন।
কিউবার এক কোটি ১২ লাখ লোকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ২শ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৩ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬২ জন। দেশটিতে এখন ২৪৪ জন করোনায় আক্রান্ত রয়েছে।
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, আমরা মহামারি সমাপ্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছি।তবে অবশিষ্ট যেটুকু রয়েছে তা নির্মূলে আমাদের এখন মনোযাগী হতে হবে।
দেশটিতে স্কুল ও সীমান্ত এখনও বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ এবং বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
