রায়পুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রায়পুর সংবাদদাতা।।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার ( জুন) সকালে রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় ভাড়া বাসায় তিনি মারা যানমৃত বৃদ্ধ উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের বাসিন্দা

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট গলা ব্যথায় ভুগছিলেন। গত দুইদিন আগে রায়পুর উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। শনিবার রাতে তার জ্বর, সর্দি, কাশি শ্বাসকষ্ট বেড়ে যায়। রবিবার সকালে ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, দুইদিন আগে বৃদ্ধের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যেই অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার পাশের ২টি বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে