জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেওপড়া ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী

মোঃমোশারফ হোসেন মুরাদ টাংগাইল প্রতিনিধি।।
বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন এবং বিতরণ কর্মসুচী পালিত হয়।
সোমবার(৮ জুন) উপজেলার দেওপাড়া ইউনিয়নের স্কুল মাঠে এ কর্মসুচী পালিত হয়।
উক্ত কর্মসুচী উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বি এন পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, নবীন দল ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত অসংখ্য নেতৃবৃন্দ।
দেওপাড়া ইউনিয়নের নেতা কর্মীরা বলেন, রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের দেশের আপাময় শ্রমিক মজদুর কৃষকের ভাগ্য উন্নয়নের প্রত্যয়ের ধারাবাহিকতায় সবুজ বনায়নের মাধ্যমে সুজলা সুফলা শষ্য শ্যামল সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েই এই বৃক্ষ রোপণ কর্মসুচী অব্যাহত থাকবে (ইনশাল্লাহ)।
