লক্ষ্মীপুরে লেগুনা চাপায় ঝরল ব্যবসায়ীর প্রাণ

কমলনগর সংবাদদাতা।।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় যাত্রীবাহী লেগুনা (আশোক) চাপায় আমিন উল্যা (৫৫) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার মিল্লাত একাডেমী এলাকার লক্ষ্মীপুর রামগতি সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যাবসায়ী চর বাদাম ইউনিয়নের চরসিতা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি হাজীর হাট বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী আ’লীগ নেতা এস এম মানিক জানান, দুপুরে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে হাজীরহাট বাজার এলাকায় আসছিলো। হঠাৎ রামগতি থেকে ছেড়ে আসা অশোক নামে দ্রুতগামী একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌছে মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ব্যবসায়ী রাস্তায় ছিটকে পড়ে হেলমেট দুমড়েমুচড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ঘাতক লেগুনাটি পালিয়ে যায়।
কমলনগর থানার উপ-পরিদর্শক মো. আক্তার জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লেগুনাটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয় নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
